1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বাশার আল–আসাদের বাসভবনে লুটপাট–ভাঙচুর - Barta24TV.com

বাশার আল–আসাদের বাসভবনে লুটপাট–ভাঙচুর

Reporter Name
  • Update Time : Monday, December 9, 2024
  • 204 Time View

বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদের বাসভবনের সামনে চেয়ারে বসে আছেন এক ব্যাক্তি।

এসময় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদ দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। তাঁর পতনের পর দেশটির নিয়ন্ত্রণ এখন বিদ্রোহীদের হাতে। এ খবরে সাধারণ মানুষ রাজপথে নেমে উল্লাস করেছেন। প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে লুটপাটও চালিয়েছেন অনেকে।বাশার আল-আসাদের বাসভবনের ভেতরের একটি কক্ষ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

বিদ্রোহীরা দামেস্ক দখলের পর বাশার আল–আসাদের বাসভবনে অনেকেই ঢুকে পড়েন। অনেক সাধারন ব্যক্তিকে প্রেসিডেন্ট ভবনের ভেতরে হেঁটে যেতে দেখা যাচ্ছে।দামেস্ক থেকে এএফপির প্রতিনিধি জানিয়েছেন, বাশার আল–আসাদের পতনের পর রাজধানী দামেস্কে অবস্থিত প্রেসিডেন্টের ছয়তলা বাসভবনে ঢুকে পড়েন সাধারণ জনতা। তাঁদের মধ্যে নারী, শিশু ও পুরুষ ছিলেন। অনেককে সেখান থেকে জিনিসপত্র নিয়ে যেতে দেখা গেছে। বিভিন্ন কক্ষ তছনছ করে ফেলা হয়েছে। সম্মেলনকক্ষে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category