1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বালুচরে তরুণদের মিলনমেলা: সামাজিক ও রাজনৈতিক আলাপচারিতায় নতুন বার্তা - Barta24TV.com

বালুচরে তরুণদের মিলনমেলা: সামাজিক ও রাজনৈতিক আলাপচারিতায় নতুন বার্তা

Reporter Name
  • Update Time : Saturday, July 18, 2026
  • 15 Time View

সিলেট ব্যুরো:

সিলেট সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ডের বালুচর এলাকায় স্থানীয় তরুণ ও যুবকদের উদ্যোগে এক ব্যতিক্রমী সামাজিক ও রাজনৈতিক আলাপচারিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘একসাথে, সমাজের কল্যাণে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এলাকার একঝাঁক উদ্যমী তরুণের অংশগ্রহণে সভাটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

​আয়োজক ও তরুণ প্রতিনিধি শামীম আহমদ জানান, সভায় উপস্থিত যুবকেরা এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সমাজ বিনির্মাণে তরুণদের রাজনৈতিক ও সামাজিক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।তিনি আরো বলেন,আজকের এই আলোচনা সভাটি কেবল সাধারণ কোনো চিন্তাভাবনা বিনিময়ের মাধ্যম ছিল না; বরং এটি ছিল আগামী দিনে বালুচর এলাকার উন্নয়নে নতুন কিছু করার এক শক্তিশালী অনুপ্রেরণা।

​সভায় অন্য বক্তা নাজমুল হাসান ইমরান বলেন, “একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠনে তরুণ সমাজের ঐক্যবদ্ধ প্রয়াস সবচেয়ে জরুরি। সমাজ পরিবর্তনের এই যাত্রায় আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

​উপস্থিত তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইতিবাচক মনোভাব প্রমাণ করে যে, বালুচরের যুবসমাজ এলাকার কল্যাণে যেকোনো ত্যাগ শিকারে প্রস্তুত। আগামী দিনে আরও বৃহৎ পরিসরে সামাজিক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category