1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
পাকিস্তানী ৫৬ হাজার ভিখারিকে ফেরত পাঠাল সৌদি আরব! - Barta24TV.com
সকাল ৬:২৯, বৃহস্পতিবার, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানী ৫৬ হাজার ভিখারিকে ফেরত পাঠাল সৌদি আরব!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫
  • 127 Time View

আন্তর্জাতিক ডেস্ক:

হাজার হাজার পাকিস্তানি ভিখারিতে ভরে যাচ্ছে সৌদি আরব। এমন কথা গত বছরই শোনা গিয়েছিল। পাক নাগরিকদের ভিসা নিয়ে বিধিনিষেধ কড়া করেছে সংযুক্ত আরব আমিরশাহী। এবার জানা গেল, সৌদি আরব ৫৬ হাজার পাকিস্তানি ভিখারিকে পাকিস্তানে প্রত্যর্পণ করেছে। সংগঠিত ভিক্ষুক চক্রগুলির বিদেশে যাওয়া আটকাতে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি ২০২২ সালে ৬৬, ১৫৪ জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে দিয়েছিল। কিন্তু এরপরও যে প্রবণতা কিছুই বদলায়নি তা স্পষ্ট হল নতুন খবরে।

জানা গিয়েছে, দেশের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা তৈরি করেছে পাকিস্তান। সেই সঙ্গে রয়েছে বিদেশি সরকারগুলির কঠোর সতর্কতা। তা সত্ত্বেও হাজার হাজার পাকিস্তানি কেবল ভিক্ষা করার উদ্দেশ্যেই বিদেশে ভ্রমণ অব্যাহত রেখেছে। এই অবস্থায় সৌদি আরব ভিক্ষাবৃত্তির অভিযোগে ৫৬,০০০ পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category