1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ইরানে হামলার পর কাতারে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কতা - Barta24TV.com
রাত ১১:০৮, রবিবার, ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে হামলার পর কাতারে মার্কিন দূতাবাসের জরুরি সতর্কতা

Reporter Name
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
  • 125 Time View

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানে ইসরায়েলের সামরিক হামলার পর কাতারে অবস্থানরত মার্কিন নাগরিক ও দূতাবাস কর্মীদের নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশ দিয়েছে কাতারের দোহায় অবস্থিত মার্কিন দূতাবাস।

আজ (২৮ ফেব্রুয়ারি) শনিবার দূতাবাসের এক নিরাপত্তা বার্তায় জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সব কর্মীদের জন্য ‘শেল্টার-ইন-প্লেস’ নির্দেশনা কার্যকর করা হয়েছে। একইসঙ্গে কাতারে থাকা সব মার্কিন নাগরিককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

বার্তায় বলা হয়, নাগরিকদের নিজ বাসা বা অন্য কোনো নিরাপদ ভবনের ভেতরে অবস্থান করতে হবে এবং খাদ্য, পানি, প্রয়োজনীয় ওষুধ ও জরুরি সামগ্রী মজুত রাখতে হবে। জনসমাবেশ বা বিক্ষোভ এড়িয়ে চলা, নিচু প্রোফাইল বজায় রাখা এবং আশপাশের পরিস্থিতির প্রতি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ করে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত থাকা এবং প্রয়োজনে পরিকল্পনা পরিবর্তনের প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মোবাইল ফোন চার্জ রাখা এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতেও বলা হয়েছে।

দূতাবাস নাগরিকদের স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে নিবন্ধনের আহ্বান জানিয়েছে, যাতে কাতারের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কিত সর্বশেষ আপডেট পাওয়া যায়। জরুরি প্রয়োজনে কাতারে ৯৯৯ নম্বরে ফোন করে জরুরি সেবা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

পাশাপাশি দূতাবাসের হটলাইন নম্বর ও ইমেইলের মাধ্যমে যোগাযোগের নির্দেশনাও দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হলো বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category