1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
পত্নীতলায় বিজিবির অভিযানে ৯৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি আটক - Barta24TV.com

পত্নীতলায় বিজিবির অভিযানে ৯৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি আটক

Reporter Name
  • Update Time : Thursday, April 16, 2026
  • 109 Time View

মোকছেদুল ইসলাম,নওগা প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলা উপজেলায় বিজিবির পৃথক অভিযানে ৯৮ বোতল স্কাফ সিরাপসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক শ্রী বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭৯/৫-এস থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন পারুল এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় ৯৮ বোতল স্কাফ সিরাপ ও ২টি মোবাইল ফোনসহ দুইজন নারী মাদক কারবারিকে আটক করা হয়। আটকরা হলেন—মোছাঃ পল্লবী (২২), স্বামী টিপু সুলতান, গ্রাম আটাপাড়া, ডাকঘর বাগজানা, থানা পাঁচবিবি এবং মোছাঃ সোনিয়া আক্তার (২৮), স্বামী বাপ্পি, গ্রাম ইসলামনগর, জয়পুরহাট সদর থানা। তাদের বাড়ি জয়পুরহাট জেলায়।

বিজিবি জানায়, আটককৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জব্দকৃত আলামতসহ তাদের পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category