1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
নেত্রকোনার মদনে ইয়াবা সহ দুই সহোদর আটক - Barta24TV.com
রাত ১২:৩৪, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার মদনে ইয়াবা সহ দুই সহোদর আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
  • 131 Time View

জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা

নেত্রকোনার মদনে ৬০০টি ইয়াবাসহ দুই সহোদরকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার রাত ২টার দিকে উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।তাঁরা হলেন উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের মৃত ইনচান মিয়ার ছেলে জাহান মিয়া (২৭) ও লিজন মিয়া (২৩)।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহান ও লিজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদে বুধবার রাতে তাঁদের বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ দল। এ সময় তাঁদের বসত ঘর তল্লাশি করে ৬০০টি ইয়াবা, নগদ ১ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা,৩টি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন ফোন, ১২টি সিমকার্ড এবং ৩টি মেমোরি কার্ড জব্দ করা হয়। এসব পাওয়ার পর দুই সহোদরকে আটক করা হয়। পরে তাদের জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

অভিযানে মদন সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তাহমিদুল আলম নোমানের নেতৃত্বে মদন থানা-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের ইন্সপেক্টর আল আমিন বলেন, ‘আজ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category