1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
নুরের ওপর হামলার ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা - Barta24TV.com
বিকাল ৪:৪৫, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নুরের ওপর হামলার ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ৩০, ২০২৫
  • 554 Time View

বার্তা ডেস্কঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সকল শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল।’

শনিবার (৩০ আগস্ট) সকালে পাঠানো এক প্রতিবাদ বিবৃতিতে তিনি বলেন, ‘গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব‍্যাহত করে এমন কোনও কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না এবং সুস্থধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলাকেও আমরা নিন্দা জানাই।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের পাঠানো বিবৃতিতে ফখরুল বলেন, ‘গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর) ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেক নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর নুরুল হক নুরের সুচিকিৎসা নিশ্চিত করার সর্বাত্মক পদক্ষেপের পাশাপাশি দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category