1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
নালিতাবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ - Barta24TV.com
সকাল ১০:০৩, সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ৩১, ২০২২
  • 492 Time View

মোঃ জুলহাস উদ্দিন হিরো, বিশেষ প্রতিনিধি,শেরপুর।

শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নালিতাবাড়ী পৌর শহরের তারাগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে ৩১ মে মঙ্গলবার দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার সকল আনসার ভিডিপি সদস্য ও সদস্যারা এই সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শেরপুর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আকরাম হোসাইন। বিশেষ অতিথি হিসেবে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) বছির আহমেদ বাদল, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শেরপুর জেলা সার্কেল অ্যাডজুট্যান্ট রনি সরকার, তারাগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ তালুকদার, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক নালিতাবাড়ী শাখার ব্যবস্থাপক মামুন উর রশিদ মিয়া।

অন্যান্যের মধ্যে উপজেলা কমান্ডার শামছুল আলম সওদাগর, আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, প্রশিক্ষক জোবায়ের হোসেন ও ইলিয়াস উদ্দীনসহ পৌরসভা ও ইউনিয়ন কমান্ডারগণ বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠান শেষে আনসার সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category