


মোকছেদুল ইসলাম,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ধামইরহাট থানার ৭ নম্বর ইসবপুর ইউনিয়নের ধুরইল বুড়াপুকুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জনৈক আশিক ইকবালের পানি সেচ পাম্পের ভেতর থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১,৫০০ টাকা জব্দ করা হয়।
এসময় অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— ফয়সাল আহাম্মেদ সহল (৩৩), পিতা তোফাজ্জল হোসেন, মাতা বিলকিস বেগম, সাং ধুরইল দক্ষিণপাড়া এবং মোঃ জুয়েল (২৬), পিতা নজরুল ইসলাম, মাতা জুলেখা বেগম, সাং ধুরইল ভাবির মোড়, থানা ধামইরহাট, জেলা নওগাঁ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।