


জামাল খান,জেলা প্রতিনিধিঃ
কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসয়নিক সার বিতরণ ও শুভ উদ্ধোধন করা হয়।
গত ১০(এপ্রিল)রোজ বৃহস্পতিবার দুপুর ২টায় দৌলতখান কৃষি ট্রেইনিং সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।দৌলতখান উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকার সভাপতিত্বে এবং সহকারি অফিসার মোঃহোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতখান উপজেলা নির্বাহি অফিসার নিয়তী রানী কৈরী।এসময় তিনি কৃষকদের উদ্যেশ্যে বলেন,সরকার আপনাদেরকে নিয়ে ভাবছে কিভাবে আপনাদের জীবন-যাত্রার মান উন্নয়ন করা যায়। সরকারের দেওয়া আমানত আমরা আপনাদেরকে সঠিক ভাবে বন্টন করার চেষ্টা করবো।আমি যে কোন পরিস্থিতে আপনাদের পাশে আছি এবং থাকবো।দৌলতখান কৃষকদেরকে সফল করতে যা যা প্রয়োজন আমি আপনাদেরকে সহযোগিতা করবো।বক্তব্য শেষে কৃষকদের হাতে বিনা মূল্যে বীজ ও রাসয়নিক সার তুলে দেন।
বীজ,রাসয়নিক সার যেন সঠিক ভাবে ব্যবহার হয়,অপব্যবহার যেন না হয় সেদিকে কৃষকদেরকে খেয়াল রাখতে বলেছেন। এসময় আরো উপস্থিত ছিলেন,দৌলতখান উপজেলার সহকারি কৃষি অফিসার সহ অন্যান্য অফিসারগন।