1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
দুর্গাপুরে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার -২ - Barta24TV.com

দুর্গাপুরে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার -২

রাজু আহমেদ
  • Update Time : Tuesday, January 14, 2025
  • 362 Time View

রাজশাহীর দুর্গাপুরে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের শাহাজাহানের ছেলে সাকিল আহমেদ (৩৫) ও উপজেলার ঝালুকা ইউনিয়নের কালুপাড়া গ্রামের সমসের আলীর ছেলে আলাউদ্দিন (৪০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার নারিকেলবাড়িয়া গ্রাম থেকে পরোয়ানা ভুক্ত আসামি সাকিলকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামি আলাউদ্দীনকে উপজেলার কালুপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, সাজাপ্রাপ্ত-সিআর মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category