


রাজু আহমেদ, রাজশাহী : রাজশাহী দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। তরুনদের দেশ গড়া অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) দুপুরে পরিষদ প্রাঙ্গনে র্যালি শেষে আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহফুজ আরেফিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন প্রশাসনিক কমকর্তা(সচিব) উজ্জ্বল হোসেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক(ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান সান্টু, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ।

এসময় ইউপি সদস্য রাকিবুল ইসলাম লালন, আব্দুল মতিন, আনোয়ার হোসেন, ইদ্রিস আলী, বাহার আলী, ইউনুস আলী, মহিলা সংরক্ষিত আসনের সদস্য ববিতা বেগম, রুপালি খাতুন, রিফা বেগম, হিসাব সহকারী হেলাল উদ্দিন, ডিজিটাল উদ্যোক্তা মেহেদী আল ইমাম, ইউনিয়নের গ্রাম পুলিশ, শিক্ষক, ছাত্রসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দারিদ্র্যবিমোচন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আর্থ-সামাজিক উন্নয়নে স্থানীয় সরকার খাতের ভূমিকা অপরিহার্য। মূলত স্থানীয় সমস্যার সমাধান ও সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে উন্নয়নের লক্ষ্য নিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সৃষ্টি হয়।