1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ঢেঁকি ঘরে তৈরি লাল চাল, ঘিওরে জনপ্রিয়তা পাচ্ছে দেশজ খাদ্য - Barta24TV.com

ঢেঁকি ঘরে তৈরি লাল চাল, ঘিওরে জনপ্রিয়তা পাচ্ছে দেশজ খাদ্য

Reporter Name
  • Update Time : Friday, October 31, 2025
  • 514 Time View

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার নবগ্রাম কন্দুরিয়া এলাকার ঐতিহ্যবাহী ঢেঁকি ঘর এখন নতুন করে আলোচনায়। এখানকার “ঢেঁকি ছাতা” নামে পরিচিত মিলটিতে ভাঙ্গানো হয় দেশজ মানের চাল, যা দেশের বিভিন্ন জেলা-জেলায় সরবরাহ করা হচ্ছে।

দোকানের মালিক মোঃ আক্তার হোসেন, যিনি স্থানীয়ভাবে “আবাক মার্কেট”-এর আক্তার হোসেন নামেই পরিচিত, জানিয়েছেন—এই লাল চাল ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী। প্রাকৃতিকভাবে ভাঙ্গানো হওয়ায় চালগুলোতে কোনো রাসায়নিক ব্যবহার করা হয় না।

আক্তার হোসেন জানান, “শুরুতে প্রতিদিন অল্প পরিমাণ চাল বিক্রি হতো, কিন্তু এখন প্রতিদিন আড়াইশো কেজিরও বেশি চাহিদা পড়ছে। উৎপাদন বাড়ানোর চেষ্টা করছি, কিন্তু তিনজন কারিগর নিয়ে কাজ চালানো একটু কষ্টকর হয়ে পড়েছে।”

ঢেঁকি ঘরটি দেখতে প্রতিদিন আশেপাশের এলাকা থেকে অনেকেই আসেন। চাল তৈরির প্রক্রিয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও কারিগরদের দক্ষতা দেখে অনেকেই মুগ্ধ হন।

একটি শান্ত, সবুজ, গ্রামীণ পরিবেশে এভাবে পুরনো ঐতিহ্য ধরে রেখে আক্তার হোসেন ও তার কারিগররা যেন এক নতুন উদাহরণ সৃষ্টি করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category