1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ৫.৭ মাত্রার ভূমিকম্পে আহত শতাধিক মৃত্যু ৪ - Barta24TV.com

ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ৫.৭ মাত্রার ভূমিকম্পে আহত শতাধিক মৃত্যু ৪

Reporter Name
  • Update Time : Friday, November 21, 2025
  • 183 Time View

নিজস্ব ডেস্ক :

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড এই ভূমিকম্প হয়।

রাজধানিতে এতে সবাই আতঙ্কে অনেকে নিচে নেমে আসেন। অভিযোগ বার্তার প্রকাশক ও সম্পাদক ফিরোজ আহমদ বলেন,ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

এ সময়ে তাড়াহুড়ো করে নিচে নামতে গিয়ে নরসিংদিতে অসংখ্য মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন,গাজিপুর গার্মেন্টস কর্মীরা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন,

তাছাড়া বেসরকারি টেলিভিশন যমুনা প্রচারিত তেমন বড় ক্ষয় ক্ষতি না হলেও ৪ জনের মৃত্যু হয়েছে এটা নিশিত হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে ৮৭ জন চিকিৎসার জন্য ভর্তি হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।

পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category