1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় আকস্মিক টর্নেডো ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি নন ফুড আইটেম বিতরণ - Barta24TV.com
বিকাল ৫:৪৪, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় আকস্মিক টর্নেডো ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি নন ফুড আইটেম বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ২২, ২০২৫
  • 265 Time View

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের হটাৎ ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হ‌ওয়ার কারণে খাদ্য সংকটে থাকা পিঁয়াজুপাড়া গ্রামসহ নিম্নআয়ের ভাসমান মানুষদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সোসাইটির পক্ষ থেকে ১ নং পাড়িয়া ইউনিয়নের ২৫০ পরিবারের মাঝে নন ফুড আইটেম সামগ্রী বিতরণ করা হয়েছে।( ২২ অক্টোবর) বুধবার উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে সকালে থেকে এই মানবিক কার্যক্রম শুরু করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সৌসাইটির ঠাকুরগাঁও ইউনিটের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো: সাদেকুল ইসলাম, মো: আসাদুর রহমান, ইউনিট লেভেল অফিসার খান মুহাম্মদ তাজুল ইসলাম, যুব প্রধান মো: রাকিব আল রিয়াদ, উপ যুব প্রধান ১ মো: কামরুজ্জামান, সহকারী প্রধান প্রশাসন সংগঠন ও নিয়োগ সহ ইউনিটের যুব স্বেচ্ছাসেবক গণ।

স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন মাঠ পর্যায়ে কর্মরত রেড ক্রিসেন্ট সোসাইটির দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category