1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
জুলাই জাতীয় সনদ স্থগিত চেয়ে রিটের পরবর্তী শুনানি ১লা মার্চ - Barta24TV.com

জুলাই জাতীয় সনদ স্থগিত চেয়ে রিটের পরবর্তী শুনানি ১লা মার্চ

Reporter Name
  • Update Time : Wednesday, February 25, 2026
  • 220 Time View

মু: মুস্তাকিম হুসাইন, ঢাকা: জুলাই সনদ বাতিল চেয়ে দাখিলকৃত রিটের শুনানি আগামী ১ মার্চ নির্ধারণ করেছে হাইকোর্ট। জুলাই জাতীয় সনদ বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।আদালতে রিটের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি /২৬ ইং জুলাই জাতীয় সনদ বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে এই রিট মামলা দায়ের করা হয়। রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট মামলা দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ঐক্যমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটের বিপক্ষে জুলাই জাতীয় সনদের পক্ষে শুনানীতে আদালতে উপিস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এডভোকেট শিশির মনির। উল্লেখ্য যে, গণভোটে জুলাই জাতীয় সনদের পক্ষে অর্থাৎ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার। অন্যদিকে, বিপক্ষে অর্থাৎ ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category