


রাসেল রানা
জামালপুর
জামালপুর সদর উপজেলার বটতলা উচ্চ বিদ্যালয়ে “সিটিজেন ভয়েস এন্ড একশন (সিভিএ)” কার্যক্রমের প্রারম্ভিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় এ সভার আয়োজন করে নরুন্দী, বাঁশচড়া এবং শ্রীপুর সিভিএ বাস্তবায়নকারী গ্রুপ।
সভায় উপস্থিত ছিলেন মোঃ মনির হোসেন বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, আরো উপস্থিত ছিলেন সুজিত চিসিম উপজেলা সাব কোঅর্ডিনেটর।মোঃ ফিরোজ কবির ভেলুচেইন স্পেশালিস্ট।সভায় আরো উপস্থিত ছিলেন ৩ টি ইউনিয়নর উপ-সহকারী কৃষি কর্মকর্তা।
উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষি বিষয়ক বিষয়ে নানা রকম সচেতন মূলক উপদেশ এবং পরামর্শ দিয়ে থাকেন।
সভায় বক্তারা বলেন, জনগণের অংশগ্রহণ ও মতামত গ্রহণের মাধ্যমে সরকারি সেবা আরও কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হবে। এ উদ্যোগে শিক্ষা, কৃষি ও স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হবে।
অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বাস্তবায়িত জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেম ফর ইক্যুইটেবল নিউট্রিশন (GESMIN) প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সিভিএ সদস্যরা উপস্থিত ছিলেন।