1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
জামালপুরে রহস্যজনকভাবে দুই সন্তানের জননীর মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে - Barta24TV.com
বিকাল ৫:১০, শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে রহস্যজনকভাবে দুই সন্তানের জননীর মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ২৭, ২০২৫
  • 419 Time View

মোঃ রাসেল রানা,জামালপুর:

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের তারাগঞ্জ বাজার এলাকায় অঞ্জনা বেগম (২৭) নামে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত অঞ্জনার পরিবার দাবি করেছে, স্বামী সোলায়মান হোসেন ও তার পরিবারের লোকজন অঞ্জনাকে গলাটিপে হত্যা করেছে। তবে অপরদিকে স্বামী সোলায়মান ও তার পরিবারের দাবি, অঞ্জনা আত্মহত্যা করেছেন।

বুধবার সকালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমায়। নিহতের বাবা-মা ও বোন কান্নায় ভেঙে পড়েন।

অঞ্জনার গ্রামের বাড়ি সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের অনন্তবাড়ি গ্রামে। তিনি ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে। প্রায় ১০ বছর আগে তার বিয়ে হয় নরুন্দি ইউনিয়নের তারাগঞ্জ বাজার এলাকার আক্তার আলীর ছেলে সোলায়মান হোসেনের সঙ্গে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। একইসঙ্গে স্বামী সোলায়মানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনাটি নিয়ে এলাকায় নানা ধরনের গুঞ্জন চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category