1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
চোরাচালানকৃত ১৫৪ কেজি ভারতীয় ফুচকা ও ৬ বস্তা ভারতীয় বাসমতি চাল উদ্ধার; সিএনজিসহ ০১ চোরাচালানী গ্রেফতার - Barta24TV.com

চোরাচালানকৃত ১৫৪ কেজি ভারতীয় ফুচকা ও ৬ বস্তা ভারতীয় বাসমতি চাল উদ্ধার; সিএনজিসহ ০১ চোরাচালানী গ্রেফতার

Reporter Name
  • Update Time : Thursday, November 27, 2025
  • 372 Time View

মো: নিশাদুল ইসলাম

আজ সকাল ৯ ঘটিকায় ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন সুলতানপুর এলাকায় চেকপোস্ট ডিউটি করাকালীন ০১ টি সিএনজিসহ ০১ জন চোরাকারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা ১৫৪ কেজি ভারতীয় ফুচকা ও ৬ বস্তা ভারতীয় বাসমতি চাল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:
১। মোঃ দুলাল(৬০)পিতা- মৃত আব্দুল লতিফ
মাতা- মৃত চমৎকার খাতুন,সাং- ভাদেশ্বরা,থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর,জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category