1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ঘাটাইলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত - Barta24TV.com
বিকাল ৩:৪৭, শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫
  • 183 Time View

মোঃ আশরাফুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার

টাঙ্গাইল ঘাটাইলে ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডশন, ঘাটাইল উপজেলা শাখার আয়োজনে যথাযথ ভাবে দিবসটি উদযাপিত হয়েছে।

১০ ডিসেম্বর (বুধবার) বিকাল ৩ঘটিকায় পৌর শহরের পুরাতন বাসষ্ট্যান্ড সংলগ্ন সংগঠনটির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুর রহমান। পরে উপজেলা শাখার সভাপতি এস এম আব্দুল লতিফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ আশরাফুল ইসলাম(আরিফ), রিপন আল মেহেদী(সুজন বৈরাগী, সাংগঠনিক সম্পাদক গোলাম মওলা, অর্থ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান খান বিপ্লব, দপ্তর সম্পাদক মতিয়ার রহমান,কার্যকরি সদস্য আব্দুল হালিম লেবু। আলোচনা শেষে শতাধীক শীতার্থ ও দুস্থদের মাঝে কম্বল বিতরন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনটির ঘাটাইল উপজেলা শাখার কার্যকরি কমিটি ও সাধারণ পরিযদের সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে,জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদ্‌যাপন করা হয়। এছাড়াও, ‘সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে’ বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category