1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ওসমান হাদি হত্যার প্রতিবাদে ঘাটাইলে বিক্ষোভ - Barta24TV.com
বিকাল ৪:০৭, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদি হত্যার প্রতিবাদে ঘাটাইলে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫
  • 190 Time View

ষ্টাফ রিপোর্টার:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকরী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারে ব্যার্থতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে টাঙ্গাইলের ঘাটাইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ঘাটাইল উপজেলা সর্বস্তরের ছাত্রসমাজের আয়োজনে বিক্ষোভ মিছিলটি কলেজ মোড় চত্বর থেকে পৌর শহরের প্রধান, প্রধান বিভিন্ন সড়ক পদক্ষণ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এসময়ে পতিত আওয়ামী লীগ সরকার ও তাদের দোসর এবং ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেন জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধারা। ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category