


আল আমিন গোয়াইনঘাট প্রতিনিধি :
দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত উন্নত মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫ নং পূর্ব আলীর গাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ফয়জুল হাসান ( বুলবুল) সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী চেয়ে মাঠে চষে বেড়াচ্ছেন,ব্যাক্তিগত ভাবে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে রাজনীতি করে গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কে দায়িত্বে রয়েছেন।
তিনি শাসক নয় জনগনের সেবক হয়ে কাজ করতে চান। এছাড়া ইউনিয়ন-টিকে অপরাধ,সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করতে সকলকে সাথে নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন এই যুবদল নেতা ।
তিনি আজ দৈনিক অভিযোগ বার্তা পত্রিকা ও অনলাইন আইপি টিভি বার্তা২৪ টিভির প্রতিনিধিকে এক সাক্ষাৎকারে বলেন জণগণ আমাকে সুযোগ দিলে সক্রিয়ভাবে কাজ করে যাবো। ফয়জুল হাসান বুলবুল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খাগড়া গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সন্তান।
গত আওয়ামীলীগ শাসনামলে শুধু বিএনপি করার কারণে তিনি বার বার কারাবরণ করেন হামলা মামলার শিকার হন, ২০১৮ সালে আওয়ামী সমর্থকের বর্বর হামলায় আহত হন বুলবুল সে সময় প্রাথমিক চিকিৎসা বাংলাদেশ হলে তৎকালীন সিলেট -৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম দিলদার হোসেন সেলিম এমপির পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়ায় যান দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে ফিরে পান মৃত্যুন্জয়ী ঐ যুবনেতা।
তিনি এ-সময় আরও জানান,ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ এর দ্বিতীয় তফসিল অনুসারে ইউনিয়ন পরিষদের কার্যাবলী নিম্নরূপ: পাঁচশালা ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরী করা। পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম সম্পর্কিত, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন করা। কৃষি, মৎস্য ও পশুসম্পদ ও অন্যান্য অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। মহামারী নিয়ন্ত্রণ ও দুর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা। কর, ফি, টোল, ফি ইত্যাদি ধার্যকরণ ও আদায় করে পল্লী উন্নয়নের কাজ করা। পারিবারিক বিরোধ নিরসন, নারী ও শিশু কল্যাণ সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন। খেলাধুলা, সামাজিক উন্নতি, সংস্কৃতি ইত্যাদি কার্যক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা প্রদান করা। পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজীয় ব্যবস্থা গ্রহণ। আইন শৃংখলা রক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা। জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ।
আইন-শৃংখলা রক্ষা করা এবং এ বিষয়ে প্রশাসনকে সহায়তা করা। অপরাধ বিশৃংখলা এবং চোরাচালান দমনার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা। কৃষি, বৃক্ষরোপণ, মৎস্য ও পশু পালন স্বাস্থ্য, কুটির শিল্প, সেচ যোগাযোগ। পরিবার পরিকল্পনা কার্যক্রমের প্রসার ঘটানো। স্থানীয় সম্পদের উন্নয়ন ঘটানো এবং তার ব্যবহার নিশ্চিত করা। জনগণের সম্পত্তি যথা-রাস্তা, ব্রীজ, কালভার্ট, বাধ, খাল, টেলিফোন, বিদ্যুৎ ইত্যাদি সংরক্ষণ করা। ইউনিয়ন পর্যায়ে অন্যান্য সংস্থার উন্নয়ন কার্যাবলী পর্যালোচনা করা এবং প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের নিকট এ বিষয়ে সুপারিশ করবো।
সর্বশেষ তিনি ইউনিয়নের সকলের দোয়া এবং সমর্থন চেয়ে বলেন আমার বিশ্বাস দলের দুর্দিনে আমার প্রাণ দিতে বাধ্য ছিলাম দলের জন্য, আগামী নির্বাচন আমাকে মূল্যায়ণ করবে বলে আমি আশাবাদী সবার একান্ত সহযোগিতা কামনা করি।