1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
আরটিভি'র চেয়ারম্যান মোরশেদ আলম আটক - Barta24TV.com
রাত ২:০৮, রবিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরটিভি’র চেয়ারম্যান মোরশেদ আলম আটক

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ৯, ২০২৫
  • 201 Time View

নিজস্ব প্রতিনিধিঃ

আওয়ামী লীগের সাবেক এমপি এবং স্যাটেলাইট টিভি চ্যানেল আরটিভি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে রাজধানীর গুলশান-২ থেকে গ্রেপ্তার করেছে ডিবি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার ও মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পরিচালকমুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার একাংশ) আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন মোরশেদ আলম। এরপর ২০১৮ সালে একাদশ এবং ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category