1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
আবাসিক হোটেল থেকে নারীসহ ৯ জন আটক - Barta24TV.com
রাত ১০:৩১, মঙ্গলবার, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবাসিক হোটেল থেকে নারীসহ ৯ জন আটক

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ৪, ২০২৫
  • 198 Time View

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহী মহানগরীর লক্ষীপুর এলাকার একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ নারীসহ ৯ জনকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আরএমপির গণমাধ্যম শাখা সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, শুক্রবার দিনগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো. শাফিন মাহমুদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম লক্ষীপুর এলাকার বনলতা আবাসিক নামের একটি হোটেলে অভিযান পরিচালনা করেন।

এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ নারীসহ ৯ জনকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রুজুর পর শনিবার সকালে আদালতে চালান করা হয়।রাজশাহী মেট্টোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক সুরক্ষা নিশ্চিতে আরএমপির উদ্যোগে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category