1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
হরিরামপুরে বিদেশী বন্দুকের গুলিতে অতিথি পাখি নিধন -কর্তৃপক্ষ কোন নজরদারি নেই। - Barta24TV.com
সন্ধ্যা ৭:৪৮, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরিরামপুরে বিদেশী বন্দুকের গুলিতে অতিথি পাখি নিধন -কর্তৃপক্ষ কোন নজরদারি নেই।

Reporter Name
  • Update Time : রবিবার, জানুয়ারি ৪, ২০২৬
  • 239 Time View

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হারুকান্দি চরে প্রতি বছর শীতকালীন অতিথি পাখির বিচরণ আনাগোনা দেখা মিলে।
৩ রা জানুয়ারি শনিবার বিকালে উপজেলার হারুকান্দি চরে বিদেশী বন্দুকের গুলিতে অর্ধশতাধিক অতিথি পাখি আহত করেছে স্থানীয় কিছু দূর্বৃত্তরা ।

সূত্রে জানা গেছে,উপজেলার যাত্রাপুর গ্রামের শাহজাহান মোল্লার পুত্র লিটন ও নিমতলা গ্রামের শেখ আমজাদের পুত্র সবুজ প্রত্যক্ষভাবে পাখি নিধন করেছ।

বলড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য দেওয়ান আব্দুল মালেক জানান,পাখি নিধনের কারণে পরিবেশে ভারসাম্য বিনষ্ট ও অথিতি পাখি বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের এগুলো সংরক্ষণ সময়ের দাবি।যাত্রাপুর গ্রামের জাকির হোসেন আরো জানান,বিদেশি বন্দুকের গুলি দ্বারা প্রায় অর্ধ শতাধিক অতিথি পাখি নিধন করেছে আমি ওপর মহলের হস্তক্ষেপ কামনা করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।সুশীল সমাজ বলছে এভাবে অতিথি পাখি নিধন করা হলে পরিবেশের ভাবসাম্য বিনষ্ট হবে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনায় জোরদার বন্ধের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে মানিকগঞ্জ বন বিভাগে সহকারী বন সংরক্ষক (অতিরিক্ত দায়িত্ব) কাজী মাহিনুর রহমানের মোবাইল ফোনে একাধিক বার ফোন দিয়েও পাওয়া যায়নি।
জেলা প্রশাসক (ডিসি) নাজমুল আরা সুলতানা ফোনে জানান, এ বিষয়ে আমি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, বিষয়টি খতিয়ে দেখে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category