1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
সুনামগঞ্জ ৬ বছরের শিশুকে ধর্ষণ - Barta24TV.com
সকাল ৬:১৮, বৃহস্পতিবার, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ ৬ বছরের শিশুকে ধর্ষণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৩, ২০২২
  • 349 Time View

আনোয়ার হোসাইন সুনামগঞ্জ সুনামগঞ্জের হালুয়ারগাঁও গ্রামে ছয় বছরের মেয়েকে ধর্ষণের ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে স্কুল থেকে ফেরার পর শিশুটিকে ডেকে নিয়ে প্রতিবেশী আব্দুল কাহার (৬০) ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে, মামলা দায়েরের পর ধর্ষকের পরিবার শ্রমজীবী ওই পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় আছেন বলে জানিয়েছেন শিশুটির মা ও বাবা। পুলিশ ও শিশুটির পরিবার জানায়, সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে স্কুল থেকে এসে খাওয়ার পর বাইরে খেলতে যায় সে। তখন তার মা ঘুমাচ্ছিলেন। সে সময় আব্দুল কাহার শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে ধর্ষকের পুত্রবধূ এসে শিশুটিকে উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তার স্বাস্থ্যপরীক্ষা করা হয়। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর ধর্ষক আব্দুল কাহারকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। তাকে আদালতে চালান দেওয়া হবে বলে জানান থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category