1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
শেরপুরে নিখোজের ২দিন পর ডোবা থেকে অটোচালকের মরদেহ উদ্ধার। - Barta24TV.com
সন্ধ্যা ৬:১৪, বুধবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে নিখোজের ২দিন পর ডোবা থেকে অটোচালকের মরদেহ উদ্ধার।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৩, ২০২২
  • 408 Time View

 এম,শাহজাহান শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে এক অটোরিকশার চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে জেলার শ্রীবরদী উপজেলার লংগরপাড়া গলাকাটা-উলুকান্দা ব্রিজ এলাকার ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই অটোচালকের নাম মোশারফ হোসেন (৪৩)। তিনি উপজেলার কুড়িকাহনিয়া এলাকার জাকির হোসেন বাতাসুর ছেলে। পু‌লিশ ও স্থানীয়রা জানান, মোশারফ বেশিরভাগ সময় রাতে অটোরিকশা চালাতেন। রোববার রাতে তিনি রিকশা নি‌য়ে বাড়ি থেকে বের হয়ে নি‌খোঁজ হন। এরপর সোমবার দুপুরে তার মোবাইল নম্বর থেকে কুড়িকাহনিয়া বাজারের একটি দোকানে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনার পর তার ছেলে হৃদয় মিয়া শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার সকা‌লে ডোবা‌তে অজ্ঞাত একজ‌নের মরদেহ দে‌খে পু‌লিশ‌কে খবর দিলে পুলিশ উদ্ধার করে। প‌রে স্বজনরা শনাক্ত করেন। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষ‌য়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তু‌তি চল‌ছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category