1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
শাহজালাল থার্ড টার্মিনালের ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে - Barta24TV.com

শাহজালাল থার্ড টার্মিনালের ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা কারাগারে

Reporter Name
  • Update Time : Monday, December 22, 2025
  • 263 Time View

বার্তা২৪টিভি ডেস্কঃ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের প্রায় ৯০ কোটি টাকা বকেয়া পরিশোধ না করার মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসি’র দুই কর্মকর্তার জামিন বাতিল করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত শুনানি শেষে এক কোরিয়ান নাগরিক ও এক বাংলাদেশি কর্মকর্তার জামিন বাতিলের এই আদেশ দেন।

কারাগারে পাঠানো দুই কর্মকর্তা হলেন— কোরিয়ান নাগরিক হিসক কিম এবং বাংলাদেশি নাগরিক মো. সায়েম চৌধুরী। এছাড়া এই মামলায় পলাতক থাকা আরও তিন কোরিয়ান নাগরিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তারা হলেন— কিউংজু কাং, ইর্য়কওয়ান চোই ও জুয়োক ইয়াং।

মামলার নথি সূত্রে জানা যায়, সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠান ‘প্লিয়াডিস কনস্ট্রাকশন অ্যান্ড কনসাল্টিং লিমিটেডের’ ব্যবস্থাপনা পরিচালক মো. জুবায়ের আখতার চৌধুরী আদালতে এই মামলাটি দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের আওতায় মাল্টি-লেভেল কার পার্কিং (এমএলসিপি), এক্সপোর্ট ও ইম্পোর্ট কার্গো টার্মিনালসহ আইপিপি, আইপিআর, জেনারেটর হাউস, এসটিপি, ডব্লিউএসএস, পিডব্লিউটিপি, এজিএস, আরএফএফএস সাবস্টেশনসহ মূল ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে প্লিয়াডিস কনস্ট্রাকশন।

জুবায়ের আখতারের দাবি, চুক্তির বাইরে অতিরিক্ত কাজ করানো হলেও মূল ঠিকাদারি প্রতিষ্ঠান এডিসি দীর্ঘ সময় ধরে সেই পাওনা বাবদ প্রায় ৯০ কোটি টাকা পরিশোধ করেনি। বকেয়া পরিশোধের জন্য বারবার তাগাদা দিলেও অর্থ না পাওয়ায় এবং প্রতারণার শিকার হয়ে তিনি শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হন। আজ আসামিরা আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের স্থায়ী জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category