1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
রাজধানীতে একাধিক বাসে আগুন - Barta24TV.com

রাজধানীতে একাধিক বাসে আগুন

Reporter Name
  • Update Time : Sunday, September 20, 2026
  • 7 Time View

অনলাইন ডেস্কঃ

দেশের বর্তমান পরিস্থিতিতে যানবাহন ও পণ্য পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে রাস্তার পাশে এবং অনিরাপদ ও নির্জন স্থানে গাড়ি পার্কিং না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির মহাসচিব মো. সাইফুল আলম এ বিষয়ে জরুরি নির্দেশনা দেন। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত ক্ষতি বা ভাঙচুর এড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, প্রতিদিনের চলাচল শেষে সব ধরনের যানবাহন নিজ নিজ ডিপো, নির্ধারিত গ্যারেজ অথবা টার্মিনালে নিরাপদ পাহারায় রাখতে হবে। নির্দেশনাটি গুরুত্বের সঙ্গে বাস্তবায়নে দেশের সব পর্যায়ের পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এদিকে ঢাকাজুড়ে ‘বিশেষ নিরাপত্তা ব্যবস্থা’ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। শনিবার এক বার্তায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি বসানো হয়েছে।

এর আগে রাজধানীতে কয়েক মিনিটের ব্যবধানে একাধিক যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাজধানীর মিরপুর ও বাড্ডায় একই সন্ধ্যায় পৃথক তিন বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মধ্য বাড্ডা, মিরপুর-১১ নম্বর ও মিরপুর-১ নম্বর মোড়ে যাত্রীবাহী তিনটি বাসে এসব ঘটনা ঘটে।

তারও আগে গতকাল শুক্রবার রাজধানীর ৭ জায়গায় ককটেল বিস্ফোরণের পর চিটাগং রোড ও কাফরুল থানার সামনে বাসে আগুনের ঘটনা ঘটেছে। কে বা কারা আগুন লাগিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

বিভি/এজেড

Please Share This Post in Your Social Media

More News Of This Category