1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
যে দেশে পুরুষের সংকট,নারীরা ভাড়া করছে পুরুষদের - Barta24TV.com
বিকাল ৩:১৭, মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে দেশে পুরুষের সংকট,নারীরা ভাড়া করছে পুরুষদের

Reporter Name
  • Update Time : সোমবার, এপ্রিল ১৩, ২০২৬
  • 119 Time View

অনলাইন ডেস্কঃ

ইউরোপের দেশ লাটভিয়া-তে পুরুষের সংখ্যা কমে যাওয়ায় এক নতুন সামাজিক প্রবণতা দেখা দিয়েছে,অনেক নারী এখন দৈনন্দিন কাজের জন্য ‘স্বামী ভাড়া’ পরিষেবার উপর নির্ভর করছেন।

তথ্য অনুযায়ী, দেশটিতে নারীর সংখ্যা পুরুষের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি, বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে এই ব্যবধান আরও বড়। এর ফলে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সাধারণ গৃহস্থালি কাজেও সমস্যার মুখে পড়ছেন অনেক নারী।

তাই এই পরিস্থিতিতে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ‘হ্যান্ডিম্যান’ পরিষেবা জনপ্রিয় হয়ে উঠেছে। ঘণ্টাভিত্তিক চুক্তিতে এসব কর্মীরা বাড়ির মেরামত, প্লাম্বিং, ইলেকট্রিক কাজ কিংবা অন্যান্য ছোটখাটো কাজ করে দিচ্ছেন যাকে অনেকেই মজা করে ‘স্বামী ভাড়া’ বলছেন।

বিশেষজ্ঞদের মতে, এই লিঙ্গ বৈষম্যের পেছনে অন্যতম কারণ পুরুষদের তুলনামূলক কম আয়ুষ্কাল, ধূমপান ও অস্বাস্থ্যকর জীবনযাপন। ফলে দীর্ঘমেয়াদে এই সমস্যা সামাজিক কাঠামোর উপরও প্রভাব ফেলছে।

শুধু লাটভিয়া নয়, বিশ্বের অন্যান্য দেশেও এমন পরিষেবার দেখা মিলছে, যা আধুনিক সমাজের পরিবর্তিত বাস্তবতারই এক নতুন উদাহরণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category