1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মেলান্দহ উমির উদ্দিন পাইলট হাই স্কুলের ২০০২ ব্যাচের বন্ধুদের বার্ষিক মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - Barta24TV.com
দুপুর ১:৫২, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেলান্দহ উমির উদ্দিন পাইলট হাই স্কুলের ২০০২ ব্যাচের বন্ধুদের বার্ষিক মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ২০, ২০২৬
  • 63 Time View

নিজস্ব প্রতিবেদক, মেলান্দহ:

জামালপুরের মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০২ ব্যাচের বন্ধুদের উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ কয়েক বছর ধরে নিয়মিতভাবে আয়োজিত এই মিলনমেলা এবারও অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

​বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত ২০০২ ব্যাচের বন্ধুরা অংশ নেন। পেশাগত জীবনে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, কেউবা শিক্ষক, ব্যবসায়ী কিংবা সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত থাকলেও, ইফতারের এই মঞ্চে সবাই ফিরে গিয়েছিলেন সেই কৈশোরের দিনগুলোতে। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের পুরনো স্মৃতি রোমন্থন এবং একে অপরের খোঁজখবর নেওয়ার মাধ্যমে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

​পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আতাউর রহমান, আক্তারুজ্জামান আক্তার লেলিন, ফারুক, মিজান, রাসেল, মশিউর এবং খুকন। এছাড়া এই মহতী আয়োজন সফল করতে নিরলসভাবে কাজ করেছেন শ্যামল, মুশাররফ, সজিব, রাকিবুল, মনির, নবীন ও শফিকসহ আরও অনেক সহপাঠী।ইফতারের আগে উপস্থিত বন্ধুরা একে অপরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একইসাথে বন্ধু মহলের মৃত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বন্ধুদের পক্ষ থেকে জানানো হয়, কর্মব্যস্ততার মাঝেও প্রতি বছর এই আয়োজন করার মূল লক্ষ্য হলো পুরনো দিনের সেই অটুট বন্ধনকে জীবন্ত রাখা এবং পারস্পরিক সহযোগিতার হাত প্রসারিত করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category