1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মিয়ানমারের আরাকান আর্মি থেকে ৩ জনকে ফেরত আনলো বিজিবি - Barta24TV.com
রাত ৮:২৭, রবিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারের আরাকান আর্মি থেকে ৩ জনকে ফেরত আনলো বিজিবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, মার্চ ৬, ২০২৬
  • 163 Time View

তৈয়ব উল্লাহ সিকদার বাবু,কক্সবাজার প্রতিনিধিঃ

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছ থেকে বাংলাদেশি তিন কিশোরকে ফিরিয়ে আনলো বিজিবি।আজ শুক্রবার (০৬ মার্চ) দুপুরে বান্দরবানের ঘুমধুম সীমান্তের ফ্রেন্ডশিপ ব্রীজ দিয়ে বিজিবির নিকট তাদের হস্তান্তর করে আরাকান আর্মি।

ফিরিয়ে আনা বাংলাদেশি কিশোররা হলো: মোঃ বাপ্পি (২৮), ওসমান গনি রাব্বি (১৮) ও মোঃ জনি মিয়া (২২)।

কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, গত ১৪ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত এলাকা থেকে ০১ জন এবং ২৮ ফেব্রুয়ারি সীমান্তে সংলগ্ন উখিয়ার বালুখালী নদী এলাকায় মাছ ধরতে গেলে আরও ০২ জনকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি তাদের ধরে নিয়ে যায়। পরে কিশোরদের পরিবারের দেয়া তথ্যের ভিত্তিতে বিজিবি কর্তৃপক্ষ আরাকান আর্মির সাথে সার্বক্ষণিক যোগাযোগ স্থাপন এবং নিরলস প্রচেষ্ঠায় প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে তাদেরকে শুক্রবার দুপুরে ফেরত আনতে সক্ষম হয়।

“পরবর্তীতে ফিরিয়ে আনা বাংলাদেশি ৩ কিশোরকে আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।”

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের দক্ষিণের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। কক্সবাজার ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category