1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মাশুমদিয়া ভবানীপুর খন্দকার জোবেদা বেগম(কে জে বি)ডিগ্রি কলেজে আনুষ্ঠানিক ভাবে বিএনসিসি প্লাটুনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত। - Barta24TV.com

মাশুমদিয়া ভবানীপুর খন্দকার জোবেদা বেগম(কে জে বি)ডিগ্রি কলেজে আনুষ্ঠানিক ভাবে বিএনসিসি প্লাটুনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Monday, November 24, 2025
  • 219 Time View

মোঃসিয়াম সিকদার:

পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানায় অবস্হিত মাশুমদিয়া ভবানীপুর খন্দকার জোবেদা বেগম (কে জে বি) ডিগ্রি কলেজে আনুষ্ঠানিক ভাবে বিএনসিসি প্লাটুনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাস্থান রেজিমেন্ট, রাজশাহীর রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল মুহাম্মদ গোলাম করিব (পি এস সি, বীর)।

সোমবার দুপুর ১টায় প্রধান অথিতি লে. কর্নেল মুহাম্মদ গোলাম করিব (পি এস সি, বীর) কলেজে পৌঁছালে কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু এবং গভার্নিং বডির সভাপতি ডা. খন্দকার পারভেজ লিটন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান

অতঃপর পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির নবগঠিত বিএনসিসি প্লাটুনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় নতুন বিএনসিসি ক্যাডেটরা সালাম প্রদর্শনের মাধ্যমে অতিথিকে অভিবাদন জানান। পরে অতিথি কলেজ ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ করেন।

শিক্ষক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় লে. কর্নেল করিব বলেন, “বিএনসিসি মানুষকে শৃঙ্খলা, দেশপ্রেম ও স্বেচ্ছাসেবার মানসিকতা শেখায়। এই প্লাটুনকে ধরে রাখতে সবার সহযোগিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মাশুমদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুর রহমান সমেজ, কাশিনাথপুর নরুল ইসলাম ডিগ্রি কলেজে অধ্যাক্ষ তড়িৎ কুন্ডু গভার্নিং বডির সদস্য শহিদ চৌধুরী, খন্দকার সালাউদ্দিন রমি, কাজী মাসুদ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি মজিবর রহমান, ইউনুস আলী, ইউসুব আলীসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।

উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার শিক্ষার্থী-যুবকদের জন্য নতুন দিগন্তের পথ খুলে দিল এই বিএনসিসি প্লাটুন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category