1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মাধুরী দীক্ষিত ও জুহি চাওলা বলিউডের দুই চিরসবুজ রানী - Barta24TV.com
রাত ৮:২৭, শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাধুরী দীক্ষিত ও জুহি চাওলা বলিউডের দুই চিরসবুজ রানী

Reporter Name
  • Update Time : শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬
  • 196 Time View

বিনোদন ডেস্কঃ

নব্বই দশকের হিন্দি সিনেমা মানেই রঙিন গান, শক্ত গল্প আর কিছু অবিস্মরণীয় নায়িকার রাজত্ব—যাদের মধ্যে মাধুরী দীক্ষিত ও জুহি চাওলা ছিলেন একেবারে শীর্ষে। অভিনয়, সৌন্দর্য আর ব্যক্তিত্ব—সব মিলিয়ে এই দুই অভিনেত্রী আজও বলিউডের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা নাম।

মাধুরী দীক্ষিত মানেই অনবদ্য নাচ, শক্তিশালী অভিনয় আর রাজকীয় উপস্থিতি তেজাব,ডিল,বেটা,হ্যাম আপকে হ্যানা ক্যু–এর মতো ছবিতে তাঁর অভিনয়,নৃত্য আজও দর্শকের মনে গেঁথে আছে। আবেগী চরিত্র হোক বা শক্ত নারী চরিত্র—মাধুরী সবখানেই ছিলেন নিখুঁত। তাঁর হাসি, চোখের ভাষা আর নাচের ছন্দ তাঁকে বানিয়েছে “ধক ধক গার্ল।

অন্যদিকে জুহি চাওলা ছিলেন সরলতা, প্রাণবন্ততা আর মিষ্টি হাসির প্রতীক। কেয়ামত সে কেয়ামত,হয়াম হ্যান রেহা, প্যায়ার ক্যা,ইয়েস বস,ডর এর মতো ছবিতে তিনি দর্শকের মন জয় করেন তাঁর স্বাভাবিক অভিনয় দিয়ে। রোমান্টিক ও পারিবারিক চরিত্রে জুহির উপস্থিতি ছিল সবসময়ই উষ্ণ ও হৃদয়ছোঁয়া।

একজন ছিলেন নাচ ও আবেগের রানী, অন্যজন ছিলেন হাসি ও সরলতার মূর্ত প্রতীক। মাধুরী দীক্ষিত ও জুহি চাওলা—এই দুই নায়িকা শুধু নব্বই দশক নয়, পুরো বলিউডকেই দিয়েছেন এক অনন্য রূপ। সময় বদলেছে, ট্রেন্ড বদলেছে, কিন্তু তাঁদের জনপ্রিয়তা আজও অটুট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category