1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মধ্যরাতে স্বেচ্ছাসেবকদল নেতাদের দুদফা পেটাল নিষিদ্ধ ছাত্রলীগ - Barta24TV.com
সকাল ৭:২০, শনিবার, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে স্বেচ্ছাসেবকদল নেতাদের দুদফা পেটাল নিষিদ্ধ ছাত্রলীগ

Reporter Name
  • Update Time : শনিবার, এপ্রিল ১২, ২০২৫
  • 548 Time View

সিলেট ব্যুরোঃ

গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেট স্বেচ্ছাসেবকদল নেতাদের দুদফা পিটিয়েছে নগরীর মাছিমপুর এলাকার নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

গতকাল শুক্রবার (১১ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে নগরের ল’ কলেজ সংলগ্ন এলাকায় প্রথম দফা ও পরবর্তীকালে মধ্যরাতে ২য় দফা হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হক আজিজসহ চার কর্মী সমর্থক আহত হন। এ সময় ৩১টি মোটর সাইকেল ভাঙচুর করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হক আজিজ তার অনুসারীদের নিয়ে ল’ কলেজ এলাকায় আড্ডা দিতে জড়ো হন। সেই সময় তাদের আড্ডা স্থলে গাড়ি পার্কিং করে রাখেন স্থানীয় মাছিমপুর এলাকার বাসিন্দা স্থানীয় আব্দুল হান্নানের ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী অপু। মূলত এরপর আজিজের কর্মী সমর্থক ও অপর পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসা করতে ঘটনাস্থলে আজীজ আসেন। তিনি উভয় পক্ষকে শান্ত করতে দু’দিকে ঠেলে দিতে চেষ্টা করেন। এক পর্যায়ে অপু, মঞ্জু, দিপু, মুজিব ও অপিসহ মাছিমপুর এলাকার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে স্বেচ্ছাসেবকদল নেতা আজিজের মাথায় আঘাত করেন। এতে তিনি মারাত্মকভাবে আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে আজিজুল হক আজিজের অনুসারীরা ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে ঘটনাস্থলে আসেন। সেখানে আগে থেকে মাছিমপুর এলাকার লোকজনকে নিয়ে আওয়ামী লীগ কর্মী মান্নানের ছেলে অপু ছাড়াও, মঞ্জ, দিপু, অপি, মুজিবসহ শতাধিক লোকজন মিলিত হয়ে আরেক দফা হামলা করেন।

দ্বিতীয় দফা হামলার পর সিলেটের বিভিন্ন ইউনিটের বিএনপির নেতাকর্মীরা মধ্যরাতে ঘটনাস্থলে এসে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা মাইকে ঘোষণা দিয়ে হামলার চেষ্টা করলে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মাছিমপুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category