1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন কলোনিতে অনিয়ম বন্ধে‌ ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার স্মারকলিপি প্রদান - Barta24TV.com
ভোর ৫:৩৪, শুক্রবার, ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন কলোনিতে অনিয়ম বন্ধে‌ ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
  • 130 Time View

মোঃ নিশাদুল ইসলাম:

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন কলোনিতে দীর্ঘদিন ধরে বহিরাগতদের দখল, মাদক প্রস্তুত ও বিক্রি এবং অনৈতিক কর্মকাণ্ডের কারণে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হচ্ছে‌এমন অভিযোগের প্রেক্ষিতে জরুরি প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন নাগরিক সংগঠন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া।

এ দাবির ভিত্তিতে সোমবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের নিকট একটি স্মারকলিপি প্রদান করে সংগঠনের নেতৃবৃন্দ। স্মারকলিপিতে রেলস্টেশন কলোনি এলাকাকে মাদকমুক্ত করার পাশাপাশি বহিরাগতদের উচ্ছেদ, নিরাপত্তা জোরদার এবং স্থানীয় জনগণের নিরাপদ বসবাস নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার নেতৃবৃন্দ জানান, রেলস্টেশন এলাকা শহরের প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ। এখানে চলমান অবৈধ কর্মকাণ্ড শুধুমাত্র সামাজিক অবক্ষয়ই বাড়াচ্ছে না, বরং শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে। তাই দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান ও স্থায়ী নজরদারি নিশ্চিত করার দাবি জানান তারা।

ইউএনও মহোদয় স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস প্রদান করেন এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়া শুরু হবে বলেও জানান।

সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন কলোনি অচিরেই নিরাপদ ও শান্ত পরিবেশে ফিরে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category