1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত - Barta24TV.com
রাত ১১:২৮, শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
  • 84 Time View

মো নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়া, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া ও ব্রাহ্মণবাড়িয়া নবদিগন্ত-এর যৌথ উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন-এ এক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় স্টেশন চত্বর ও আশপাশের এলাকায় স্বেচ্ছাসেবীরা ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জনসাধারণকে পরিচ্ছন্নতা বজায় রাখতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সম্মানিত প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম (সিরাজ)। তিনি তার বক্তব্যে বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার মুখপাত্র শেখ আরিফ বিল্লাহ আজিজী।

এছাড়াও উপস্থিত ছিলেন স্টেশন মাস্টার শাকিল জাহান, জিআরপি ফাঁড়ি ইনচার্জ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ইনচার্জ এমদাদুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ব্রাহ্মণবাড়িয়া জেলার সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, স্বেচ্ছাসেবক দল সদর উপজেলার আহ্বায়ক নুরুল ইসলাম আরিফ, জাতীয়তাবাদী উলামা দল পৌর শাখার আহ্বায়ক ইসহাক আল মামুন ও সদস্য সচিব সৈয়দ কাসেম।

আরও উপস্থিত ছিলেন বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার সমন্বয়ক শাওন মাহমুদ, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক সাবের হুসাইন, জাতীয়তাবাদী মহিলা দল সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক জারমিন আক্তারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category