1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ব্রাহ্মণবাড়িয়ায় নব চেতনার জেলা প্রতিনিধি শেখ নাদিমের উপর হামলা - Barta24TV.com
সকাল ৮:৩৫, সোমবার, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নব চেতনার জেলা প্রতিনিধি শেখ নাদিমের উপর হামলা

Reporter Name
  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
  • 44 Time View

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া সন্ত্রাসী কায়দায় জাতীয় দৈনিক নবচেতনার প্রতিনিধির উপর রাতের আঁধারে সন্ত্রাসী হুমায়ুন ও তার দলবল নিয়ে হামলা চালায়। হুমায়ুন ব্রাহ্মণবাড়িয়া কাউতলী মক্কা সেনেটারি একটি হার্ডওয়ারের দোকান মালিক, হুমায়ুন এর দোকানের উপর দ্বিতীয় তলায় সাংবাদিক শেখ নাদিমের অফিস, দীর্ঘদিন যাবত সাংবাদিক শেখ নাদিম কে হুমায়ুন হুমকি দিয়ে আসছে , এই অফিস ছেড়ে দেওয়ার জন্য।এক পর্যায়ে তার হুমকির কারণে সাংবাদিক শেখ নাদিম অফিস ছাড়তে বাধ্য হয়।গত শুক্রবার সন্ধ্যায় হুমায়ুন এর কাছে অফিসের মেইন গেইটের চাবি চাইতে গেলে হুমায়ুন সাংবাদিক শেখ নাদিম এর উপর সন্রাসী কায়দায় তার দলবল নিয়ে আতঙ্কিতভাবে এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় সাংবাদিক নাদিমের কাছে থাকা ৫০ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরে সাংবাদিক শেখ নাদিমের এর চিৎকার শুনে আশেপাশে থাকা লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী হুমায়ুন দৌড়ে পালিয়ে যায়। এরপর থানায় যেন কোন প্রকার মামলা না করা হয়, নাদিম কে হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় সাংবাদিক নাদিম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হুমায়ুন কে প্রধান আসামী করে আর ও চার থেকে পাঁচজনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি শহিদুল জানান সাংবাদিক শেখ নাদিমের উপর হামলার সাথে খবর পেয়ে সাথে সাথে আমি পুলিশ পাঠাই এবং তাতক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করায়,ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার আইনগত প্রক্রিয়া চলমান আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category