


মোঃ ইমরুল আহসান:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অফিসারবৃন্দের আয়োজনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদ ভবনে ৩০ নভেম্বর ২০২৫ (রবিবার) দুপুরে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়। ডেপুটি রেজিস্ট্রার-১ কৃষিবিদ ড. এ. কে. এম. মাহবুবুর রশীদ গোলাপ এর আহবানে দোয়া মাহফিলে রেজিস্ট্রার কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন, বিভিন্ন শাখা প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
বাইতুল আমান মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি হারুন-অর-রশিদ দোয়া পরিচালনা করেন।