1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
বাংলাদেশ আই হাসপাতালের উদ্যোগে বালিয়াডাঙ্গীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ - Barta24TV.com
ভোর ৫:৩৭, বুধবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ আই হাসপাতালের উদ্যোগে বালিয়াডাঙ্গীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
  • 154 Time View

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

বাংলাদেশ আই হাসপাতালের উদ্যোগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) সকাল ১১টায়
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুন্নবীর-এর মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির সভাপতি মিঞা মো: হাবিবুল্লাহ বাবুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আব্দুস সবুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুরুন্নবী।
এ সময় বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। মানবিক দায়িত্ববোধ থেকে বাংলাদেশ আই হাসপাতাল নিয়মিতভাবে এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category