


মোকছেদুল ইসলাম,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৪ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৫ জুলাই দিবাগত রাতে পত্নীতলা থানা পুলিশের পৃথক অভিযানে নজিপুর পৌরসভার ঠুকনিপাড়া এলাকা থেকে মো. গোলাম মোস্তফা (৪৪), পিতা- মৃত তছির উদ্দিন, সাং- চক নিরখিন এবং শ্রী সুমীর মহন্ত (২৯), পিতা- শ্রী মৃনাল মহন্ত, উভয় থানা- পত্নীতলা, জেলা- নওগাঁকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৪ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই রাতে অপর এক অভিযানে পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের শারইল এলাকা থেকে মো. আসিব (১৯), পিতা- মৃত তাইজুদ্দিনকে আটক করে তার হেফাজত থেকে আরও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
পত্নীতলা থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মোট ৩৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং আটক তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।