1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
পাবনা সুজানগর থানা পুলিশ কতৃক চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল সহ ২ চোর আটক - Barta24TV.com
রাত ৩:৩৫, শুক্রবার, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পাবনা সুজানগর থানা পুলিশ কতৃক চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল সহ ২ চোর আটক

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১০, ২০২২
  • 417 Time View

পাবনা প্রতিনিধিঃ পাবনা সুজানগর থানার কৌশলগত অভিযানে চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল সহ দুই জন চোরকে আটক করেছে সুজানগর থানা পুলিশ। ০৯ই সেপ্টেম্বর সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে দুইজন সংঘবদ্ধ মোটরসাইকেল চোরকে চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল সহ আটক করা করেছে সুজানগর থানা পুলিশ। উল্লেখ যে চোরদ্বয় সুজানগর থানার চর জোর পুকুরিয়া গ্রামের এক খামার ব্যাবসায়ীর বাড়ি থেকে রাতের অন্ধকারে মোটরসাইকেলটি চুরি করে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার পশ্চিমপাড়া এলাকায় নিয়ে রং ও রুপ পরিবর্তন করা অবস্থায় আটক করা হয়। তাদের উভয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে পাবনা আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃত মোটরসাইকেল চোর হলো, মোঃ নাহিদ সরকার (১৭)পিতা-মোঃ দুলাল সরকার, উল্লাপাড়া পশ্চিম পাড়া,উল্লাপাড়া, সিরাজগঞ্জ। মোঃ বিপ্লব (১৭)পিতা-মোঃ ফজলুল প্রাং, উল্লাপাড়া পশ্চিম পাড়া,উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category