1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
পাবনার সুজানগরে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত,আহত ২ - Barta24TV.com
সন্ধ্যা ৭:১৬, বুধবার, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার সুজানগরে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত,আহত ২

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ২৪, ২০২৫
  • 364 Time View

মোঃ সিয়াম সিকদারঃ

পাবনার সুজানগর উপজেলার চব্বিশ মাইল এলাকায় সোমবার (২৪ নভেম্বর) বিকেল পৌনে ৫ টার দিকে ট্রাকের ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ের নিহত হয়। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

নিহতরা হলেন—মোটরসাইকেল চালক জব্দুল শেখ (৩৫) ও তার মেয়ে জুবাইয়া খাতুন (৮)।জব্দুল শেখের ছেলে মমিন শেখ (৫) ও ভাতিজা সিয়াম শেখ (৬) গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোস্তাফিজুর রহমান জানান, পাবনা থেকে কাশীনাথপুরগামী পাট বোঝাই একটি ট্রাক একই দিকে আসা মোটর সাইকেল কে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে চাপা পড়ে। এতে জব্দুল শেখ ও তার ছোট মেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

তিনি আরও জানান, দুর্ঘটনায় কবলিত ট্রাকটি আটক করা হয়েছে তবে চালক ঘটনার পরপরই পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category