


মোকছেদুল ইসলাম,নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় ধানী জমিতে আগাছানশক কিটনাশক স্রে করে ৪৪ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। এবিষয়ে হেলাল উদ্দিন নামক এক কৃষক বাদি হয়ে ৩ জনকে বিবাদী করে পত্নীতলা থানায় লিখিত অভিযোগ করেছে।
এসময় অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেংডোম গ্রামের হেলাল উদ্দিন ও দুলাল উদ্দিন এর সাথে এই জমি নিয়ে দীর্ঘদিন থেকে ঝামেলা চলছিলো। হঠাৎ গত ৭ তারিখে দেখা যায় জমির সব ধান মারা যাচ্ছে।
এবিষয়ে বাদী হেলাল উদ্দিন বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুলাল এর সাথে আমার বিবাদ চলছে। প্রায় সময় তিনি আমার ক্ষতি করবে বললে হুমকি দিচ্ছিলো। হঠাৎ দেখি দুলাল, রকি ও তাহেরা একত্রিত হয়ে আমার জমিতে আগাছানাশক বিষ স্রে করেছে। আমি ন্যায় বিচারের জন্য আইনের আশ্রয় নিয়েছি।
এবিষয়ে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ হয়েছে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।