1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
দেশে জ্বালানি তেল আসলো ৫৪ হাজার ৬০০ মেট্রিক টন - Barta24TV.com

দেশে জ্বালানি তেল আসলো ৫৪ হাজার ৬০০ মেট্রিক টন

Reporter Name
  • Update Time : Tuesday, March 31, 2026
  • 175 Time View

অনলাইন ডেস্কঃ

চলমান সংকটময় পরিস্থিতিতে দুই কার্গোতে করে মোট ৫৪ হাজার ৬০০ মেট্রিক টন জ্বালানি তেল দেশে আসছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এছাড়া সোমবার (৩০ মার্চ) পর্যন্ত দুই দফায় ভারত থেকে দেশে এসেছে ২২ হাজার মেট্রিক টন ডিজেল।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মনির হোসেন চৌধুরী জানান, জ্বালানির পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যক্তি অতিরিক্ত মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। সরকার এ পর্যন্ত অবৈধভাবে মজুত করা দুই লাখ আট হাজার ৬৫০ মেট্রিক টন তেল উদ্ধার করেছে।

তিনি আরও বলেন, আগামী দুই মাসের জন্য রাশিয়া থেকে ছয় লাখ মেট্রিক টন তেল আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে সরকার।

এ দিকে ৩০ মার্চ এবং ৩ এপ্রিল দুইটি কার্গোর মাধ্যমে ৫৪ হাজার ৬০০ মেট্রিক টন জ্বালানি তেল দেশে পৌঁছাবে। এরপর এপ্রিল মাসে আরও এক লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আসার কথা রয়েছে।

আগামী দুই মাসে পরিস্থিতি কী হবে তা এখনই নিশ্চিত করে বলা না গেলেও সরকারের কাছে পর্যাপ্ত তেল মজুত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তাই এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category