1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
দুর্গাপুরে গাঁজা-ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Barta24TV.com

দুর্গাপুরে গাঁজা-ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • Update Time : Tuesday, September 2, 2025
  • 428 Time View

বার্তা ডেস্কঃ

রাজশাহীর দুর্গাপুরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার(২ সেপ্টেম্বর) সকালে র‍্যাব-০৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার জয়কৃষ্ণপুর মধ্যপাড়া ও বর্ধনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— জয়কৃষ্ণপুর মধ্যপাড়া গ্রামের রেজ্জাক আলীর ছেলে জয়নাল আলী, মৃত শুকুর মোল্লার ছেলে মজনু মোল্লা এবং বর্ধনপুর গ্রামের আব্দুল গনির ছেলে মতিউর রহমান।

র‌্যাবের ভাষ্য, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category