1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
টাঙ্গাইল ঘাটাইলে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে নিহত ১, আহত ১ - Barta24TV.com
রাত ৯:০৭, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইল ঘাটাইলে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে নিহত ১, আহত ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
  • 471 Time View

আশরাফুলইসলাম, ষ্টাফ রিপোর্টারঃ

টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল বাসষ্ট্যান্ড এলাকায় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে এক মটর সাইলেল আরোহী নিহত এবং একজন গুরুত আহত হয়েছে।

২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধা ৭টার দিগে ঘাটাইল বাসষ্ট্যান্ড অগ্রণী ব্যাংকের সামনে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্য দর্শীর সূত্রে জানা যায়, মধুপুর হতে আনারস ভর্তি একটি ট্রাক ঢাকার দিগে যাচ্ছিল। একই দিগ হতে আসা মটর সাইকেলটি চলন্ত অবস্থায় একটি ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় পরে যায়। পিছন থেকে আসা ট্রাকের পিছনের চাকা মটর সাইকেলের চালকের মাথার উপর দিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন। নিহত ও আহত ব্যাক্তির পরিচয় জানা যায় নাই। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category