

মোঃ রাসেল রানা:
জামালপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই আয়োজনে গরীব-দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এতে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন
জনাব শামীম আহাম্মেদ,সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি, জামালপুর।
তিনি বলেন— “দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অসামান্য ভূমিকা রেখেছেন। তাঁর সুস্থতা আজ দেশের কোটি মানুষের কামনা।তিনি আরও সকল নেতা-কর্মীকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথি ছিলেন
জনাব বিষ্ণ চন্দ্র মন্ডল,সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা কৃষক দল।তিনি বলেন, “বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এটি মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো একটি পরিবার।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন
জনাব মোঃ খায়রুল ইসলাম লিয়ন,সাধারণ সম্পাদক- জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিট ও সদস্য,জেলা যুবদল.
তিনি বলেন— “মানুষের সেবাই আমাদের রাজনীতি। দেশনেত্রীর সুস্থতা কামনায় আমরা দোয়া করেছি এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মাহবুবুর রহমান জিলানী,ভাইস চেয়ারম্যান, জামালপুর রেডক্রিসেন্ট ইউনিট ও সাবেক সভাপতি, জেলা ছাত্রদল।তিনি দোয়া মাহফিলের বিভিন্ন ধাপ পরিচালনা করেন এবং শীতবস্ত্র বিতরণ প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন করেন।
শীতার্ত মানুষের মুখে হাসি অনুষ্ঠানে ৬০০জন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। শীতের শুরুতেই এ মানবিক সহায়তা পাওয়ায় উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।
নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দোয়া মাহফিলে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। সবাই একযোগে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং ভবিষ্যতে আরও মানবিক কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দেন।
আয়োজনে করেন জামালপুর জেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।