1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারাই সরকারের চালিকাশক্তি- নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী - Barta24TV.com

গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারাই সরকারের চালিকাশক্তি- নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Saturday, November 21, 2026
  • 7 Time View

নিজস্ব সংবাদদাতা:

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী স্থানীয় গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, গ্রামীণ জনপদের নিরাপত্তায় আপনারা সরকারের চালিকাশক্তি। আপনারা তৃণমূল পর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ও কান হিসেবে কাজ করেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সঠিক তথ্য প্রবাহের অন্যতম মাধ্যম আপনারা। নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে গ্রাম পুলিশদের সাথে দিকনির্দেশনামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ।

প্রধান অতিথি আরও বলেন, বর্তমান সরকার গ্রামীণ জনপদের নিরাপত্তা ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মাদক, জুয়া, বাল্যবিবাহ কিংবা যে কোন ধরনের সামাজিক বিশৃঙ্খলা দূর করতে হলে আপনাদের আরও সজাগ ও সক্রিয় থাকতে হবে। কোন এলাকায় যেন কোন অপরাধী আশ্রয় না পায়, সেদিকে আপনাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনারা সবাই সততা, নিষ্ঠা ও সাহসিকতার পরিচয় দেবেন-এটাই আমার প্রত্যাশা।

প্রধান অতিথি উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশ্য আরও বলেন, আপনাদেরকে আরও দক্ষ করার লক্ষ্যে প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে। এছাড়া আপনাদের পেশাগত মানোন্নয়ন ও যেকোন ন্যায্য প্রয়োজনে আমি এবং উপজেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছি।

সভাপতি বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক অপরাধ প্রতিরোধ ও সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে গ্রাম পুলিশের ভূমিকা অপরিসীম। বিশেষ করে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আপনাদের আরো তৎপর হতে হবে। মনে রাখবেন আপনাদের সঠিক ও সময়োপযোগী তথ্যই বড় ধরনের অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সভায় নান্দাইল সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আজাহারুল ইসলাম ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category