1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
কোটচাঁদপুরের প্রয়াত সিনিয়র সাংবাদিক শামসুজ্জামানের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা - Barta24TV.com
দুপুর ১২:২৫, মঙ্গলবার, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরের প্রয়াত সিনিয়র সাংবাদিক শামসুজ্জামানের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
  • 199 Time View

ঝিনাইদহ প্রতিনিধি:

কোটচাঁদপুরের প্রয়াত সিনিয়র সাংবাদিক ও কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশারের পিতা খোন্দকার শামসুজ্জামানের (দ্বিতীয় মৃত্যুবার্ষিকী) উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৩ ই নভেম্বর) বুধবার সন্ধ্যায় পৌর শহরের কলেজ বাস স্ট্যান্ড পৌর বাস টার্মিনালে কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মহাফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শামসুজ্জামান ছিলেন প্রেসক্লাব কোটচাঁদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক মিল্লত পত্রিকার নিজস্ব সংবাদদাতা। সৎ আদর্শবান গুণি সাংবাদিক হিসেবে দেশ ও সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড অগ্রগামী ভূমিকা রেখেছেন তিনি। ২০২৩ সালের ১৩ নভেম্বর রাতে হার্ট এটাকে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে সহ অসংখ্য গুন গ্রহী রেখে গেছেন।

আলোচনা সভায় প্রয়াত শামসুজ্জামান এর বিভিন্ন গুণাবলী তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অতিথিরা।

এ সময় উপজেলা জামায়াতে ইসলামী সাবেক সেক্রেটারি প্রভাষক শরিফুল ইসলাম, জামায়েত ইসলামীর পৌর আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, খোন্দকার শওকত হোসেন, সাবেক থানা ছাত্রশিবিরের সভাপতি আনাচ উদ্দিন, ছাত্রশিবির সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম, গেলাম মর্তুজা, রহিম, জসিম উদ্দিনসহ গণমাধ্যম কর্মী ও স্থানীয় নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মৃতের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category